1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহ গোরস্থানে কবর খুঁড়ে লাশের মাথার খুলি চুরি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ময়মনসিংহ নগরীর একটি গোরস্থানে কবর খুঁড়ে লাশের মাথার খুলি চুরি করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুন) দিবাগত রাতে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালীর পোল্ট্রির জামে মসজিদের গোরস্থানে এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গোরস্থানের তিনটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। তবে হাত-পায়ের কিছু হাড় মাটিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, রাতে কবর খুঁড়ার সময় রাস্তার আশপাশের কেউ দেখে ফেলায় কিছু হাড় রেখেই পালিয়ে গেছে তারা।

এ বিষয়ে জামে মসজিদের ঈমান মাকসুদুর রহমান বলেন, ‘এমন ঘটনা এ গোরস্থানে প্রথম ঘটেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘সকালে মসজিদের ইমাম আমাকে বিষয়টি জানান। এরপর পুলিশে খবর দেয়া হয়।’

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি