1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১

ময়মনসিংহের ভালুকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হক (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল হক ভুক্তভোগী মেয়েটির প্রতিবেশী। শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আজিজুল হকের বিরুদ্ধে মামলার করেছেন বলে জানিয়েছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীকে বাড়িতে একা রেখে ইসলামী সভা শুনতে যান তার মা-বাবা। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আজিজুল বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

‘শিশুটির মা-বাবা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বাবা-মার কাছে সে আজিজুলের পাশবিকতার কথা জানায়। তারা মেয়েকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’

নির্যাতনের শিকার শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি