1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ময়মনসিংহে ৪৫০টি দরিদ্র পরিবারকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

মোমেনশাহী সেনানিবাসের পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও অসহায় ৪৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আর্টডক সদর দপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে সেনানিবাস সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে আর্টডকের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান দুঃস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। ভবিষ্যতেও আর্টডকের উদ্যোগে এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ সময় সেনা অফিসারররা উপস্থিত ছিলেন। সহায়তা উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইতোমধ্যে আর্টডকের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো কর্তৃক দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার, হেড কভার, সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভসসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরাসরি শাক-সবজি ক্রয় এবং কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়। আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান এই মানবিক সহায়তা কার্যক্রমের সার্বক্ষনিক তদারকি ও নির্দেশনা প্রদান করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি