1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে ৩ ভবন মালিকের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় তিন ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ জুন) নগরীর গুহ রোড, বাগমারা ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ আদেশ দিন।

এ সময় মসিকের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও স্যানিটারি ইন্সপেক্টর জাভেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, এ মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। করোনার প্রাদুর্ভাবের কারণে অনেক কাজ বন্ধ থাকায় ভবনের বিভিন্ন অংশে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি