1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে ২৫০ পথশিশু পেল ঈদের নতুন জামা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

ছেঁড়া ময়লা জামা কাপড় নিয়ে রোদ-বৃষ্টিতে ঘুরাঘুরি করা ময়মনসিংহের পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছে ময়মনসিংহ পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি)।

রবিবার (৯ মে) বিকেলে নগরীর ২৫০ পথশিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন জামা। পুনাক ময়মনসিংহ সভানেত্রী মিসেস কানিজ আহমার এ মহতী উদ্যোগটি হাতে নেন।

ময়মনসিংহ রেলস্টেশন চত্বরে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা শিশুদের হাতে এ জামা কাপড় তোলে দেন।

এর আগে এসব শিশুদের তালিকা করা হয় এবং বয়স অনুযায়ী এদের জামা-কাপড় উপহার দেয়া হয়। নতুন জামা পেয়ে অনেক শিশুই খুশিতে আপ্লুত হয়ে পড়ে।

প্রসঙ্গত, পুনাক ময়মনসিংহ স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়ে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি