1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ময়মনসিংহে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় শিবলু (৩৫) নামের একজন পালিয়ে যান।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টার দিক গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে মেছিডেঙ্গি নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাঈদ ফুলবাড়িয়ার কালীবাজাইল গ্রামের আ. গণির ছেলে ও পলাতক শিবলু ময়মনসিংহ নগরীর আকুয়ার ভাঙাপুল এলাকা বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান পরিচালনা করছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। এসময় শ্যামগঞ্জ থেকে আসা দুটি মোটরসাইকেল দেখে সন্দেহ হয় তার। পরে মোটরসাইকেল থামাতে বললে সঙ্গে থাকা ব্যাগ রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি।

এসময় আনসার সদস্যরা প্রায় আধ কিলোমিটার দৌড়ে সাঈদকে গ্রেফতার করতে পারলেও শিবলু পালিয়ে যান। এছাড়া সাঈদ আনসার সদস্যের হাত কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এতে সফল হননি তিনি।

এসময় তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও হাসান মারুফ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি