1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে হেফাজত নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

ময়মনসিংহে হেফাজতে ইসলামের নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাইজবাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, ‘২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মাওলানা আরিফ রব্বানীর ছেলে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (নায়েবে আমির) পদে ছিলেন। এ ছাড়া ইত্তেফাকুল ওলামা কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে রয়েছেন।

এদিকে ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হককেও (৫২) একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার মহানগরীর ছোটবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি