1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

ময়মনসিংহের ভালুকা ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ও দুপুরে তারাকান্দায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার (৩৪) ও তার দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম।

ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, সকালে উপজেলার কাঁঠালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের ট্রাকের চাপায় মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১০টার দিকে প্রথমে মা ও পরে বেলা ১১টার দিকে মেয়ে মারা যায়। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকচালক পালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১টার দিকে কাশিগঞ্জ বাজারে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। রফিকুল ইসলাম পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠলেই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি