1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে স্বর্ণ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ময়মনসিংহে দুই নারীসহ স্বর্ণ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আটটি স্বর্ণের চেইন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা মৃত সানু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), হাছন আলীর ছেলে মো. আরাফত আলী ওরফে কাপ্তান (৫০), মুর্শিদ কামালের স্ত্রী মোছা. ছাহেরা খাতুন (৪০) ও রঙ্গু মিয়ার স্ত্রী মোছা. নারগিছ বেগম (৩৫)।

এর আগে বুধবার (২৫ আগস্ট) রাত ১১ টার দিকে নগরীর বাঘমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন স্থানে জনবহুল এলাকায় কৃত্রিম ভিড় তৈরি করে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে দ্রুত পালিয়ে যেতেন। পরে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি