1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে সাবেক ওসি ও তার তিন ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার তিন পুত্র এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুন এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের করেছে।

সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ আদালতে দুদকের উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রাম প্রসাদ মন্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক অবসরপ্রাপ্ত ওসি গোলাম সরোয়ার ও তাঁর তিন পুত্রের বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্তে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আদালত এখনও কোনো মতামত কিংবা নির্দেশনা দেননি জানান উপ-পরিচালক।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ওসি গোলাম সরোয়ার জানান, তিনি কোনও দুর্নীতি করেননি এবং জ্ঞাত আয় বহির্ভূত কোনও সম্পদ অর্জন করেননি। অভিযোগের বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি