1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ময়মনসিংহে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ বিভাগের ১০ শ্রেষ্ঠ জয়িতাকে বিভাগীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এনডিসি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ও বিশিষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশান আক্তার ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক উপ-পরিচালক ফেরদৌসি বেগম প্রমুখ।

৫টি ক্যাটাগরিতে ২ জন করে মোট ১০ শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়। নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা লাকী এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা কামরুন নাহার। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা ফরিদা বেগম এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা খালেদা বেগম। সফল জননী হিসেবে প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা বেগম রেজিয়া রহমান এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা আনোয়ারা আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা রাবেয়া বাসরী এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা তাসলিমা আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রথম শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন আকিকুন নাহার এবং দ্বিতীয় ও শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন সবনম মুসতারি।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগের সকল জেলা-উপজেলা পর্যায়ে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ১৪৭ জন জয়িতার মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ১০ জনকে এ বিভাগীয় সংবর্ধনার জন্য মনোনিত করা হয়েছে।

শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভাগের সেরা ১০ জয়িতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে বিভাগের সেরা জয়িতা হিসেবে নির্বাচিত এ ১০ জয়িতার বিভিন্ন কাজের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতিদের সামনে প্রদর্শন করা হয়। সবশেষে অতিথিবৃন্দরা বিভাগের শ্রেষ্ঠ ১০ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি