1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে শীতার্তদের পাশে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহ জেলার পাঁচ শতাধিক অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে ও ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

এসময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় অসহায়দের পাশে থেকে নানাভাবে সহায়তা করে আসছে। বর্তমান পুলিশ বাহিনী আগের চেয়ে আরও বেশি জনসম্পৃক্ত হয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে নিয়ে গেছে।

ডিআইজি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। অসহায় দুঃস্থ জনগোষ্ঠীর কল্যাণে এসোসিয়েশানের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ জনগণের মাঝে পুলিশের ভাবমূর্তি উন্নত করে যা দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি প্রদান করে এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করে বলে উল্লেখ করেন।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মোহাইমিনুর রশিদ, শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ। পরে পাঁচ শতাধিক অসহায়, ছিন্নমূল, পঙ্গুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি