1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২জন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবী নিহতরা দৃষ্কৃতিকারী। এ সময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

র‌্যাব -১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাব। র‌্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই ডাকাত আহত হয়। আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১৪–এর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসাইন বলেন, নিহত দুই ডাকাতের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত দুই র‌্যাব সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি