1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে রিমান্ড শেষে চার জেএমবি সদস্য কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া চার জেএমবি সদস্যকে দুই দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই চার জেএমবি সদস্যকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাদের জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

এর আগে, কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে এদের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর ঢোলাদিয়া এলাকায় জেএমবির সক্রিয় সদস্য ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, মো. আলাল ওরফে ইসহাক, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদকে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তারের দাবি করে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল।

এসময় র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। সেসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গোলা বারুদ, বোমা সদৃশ বস্তু ও ডাকাতির সরঞ্জাম জব্দের দাবি করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি