1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ময়মনসিংহে যুবলীগ নেতা হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

ময়মনসিংহ নগরে যুবলীগ নেতা মো. পারভেজ মঞ্জিল হত্যায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে প্রধান আসামিসহ দুইজন ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের রোববার (৩ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হলে প্রধান অভিযুক্ত দিলীপ হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পারভেজের পরিবারের সঙ্গে জমি নিয়ে বছর দশেক আগে থেকেই বিরোধ চলে আসছিলো প্রতিবেশী নূর মোহাম্মদের ছেলে দেয়োয়ার হোসেন দিলীপ ও তার চাচাতো ভাইদের। বিরোধের জের ধরে গত শুক্রবার (১ জুলাই) রাতে কুপিয়ে করে হত্যা করা হয় পারভেজকে। গলা-বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে গুরুতর অবস্থায় পারভেজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০ টার দিকে মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন বাদি হয়ে শনিবার রাতে ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ওই রাতেই তথ্যপ্রযুক্তির সহায়তায় গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সামনের একটি বাড়িতে আত্মগোপনে থাকা দেলোয়ার হোসেন দিলীপ, শহীদুল ইসলাম শহীদকে গ্রেপ্তার করে। এছাড়াও মামলার এজাহারভুক্ত সাব্বির নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১৪।

নিহত পারভেজ বিলুপ্ত পৌরসভার আকুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি