1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে যুদ্ধাপরাধ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আব্দুর রশিদ সরকার (৮৫)। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা-পয়ারী রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের প্রয়াত তরিফ উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আব্দুর রশিদ ঢাকায় পলাতক ছিলেন। ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোপন তথ্যে রশিদ বাড়িতে এসেছেন জেনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৯ সালে করা যুদ্ধাপরাধের একটি মামলায় আবদুর রশিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি