1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে মুকুল নিকেতন স্কুলের ছাত্র নিখোঁজ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহ নগরে তানজিম আহমেদ মুয়াজ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় জিডি করেন নিখোঁজের মা শামিমা আক্তার।

নিখোঁজ ছাত্র তানজিম আহমেদ মুয়াজ নগরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে আকুয়া ডন মোড় এলাকার মোসলেহ উদ্দিন মাসুমের ছেলে।

নিখোঁজ ছাত্রের মা শামিমা আক্তার জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে মুকুল নিকেতন স্কুলে যায় মুয়াজ। এরপর দুপুর ১২ টার দিকে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে৷ পরে দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে৷ আমিসহ একটি টিম স্কুলছাত্রকে উদ্ধারের জন্য কাজ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি