1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মিছিলেই মৃত্যু মহানগর যুবলীগকর্মীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের মিছিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বপন মিয়া (৩৬) নামের এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর যুবলীগের মিছিলে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া সদর উপজেলার আটানী পুকুর পাড় এলাকার মজনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান।

তিনি বলেন, বিকেলে ময়মনসিংহ মহানগর যুবলীগের আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের মিছিলটি মালগুদাম এলাকায় পৌঁছালে স্বপন মিয়ার হার্ট অ্যাটাক হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান স্বপন মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি