1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ময়মনসিংহে ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যাদের মধ্যে দুই নারীসহ পাঁচজনই রোহিঙ্গা নাগরিক।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা সদরের ইলিয়াস কাদের বাবুল (৪৩), ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী এলাকার নাজমুল হুদা (২৬), রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার রোজিনা (২৬), খালেদা আক্তার (৩৮), মো. শাহেদ (২২), নজরুল ইসলাম (২৯) ও মো. তৈয়ব (২০)।

শনিবার (২১ মে) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।

তিনি জানান, শক্রবার সন্ধ্যায় শহরের চরকালীবাড়ি এলাকায় অভিযান চালালানো হয়। এসময় ৭ হাজার পিস ইয়াবা, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদকবিক্রিত এক লাখ টাকাসহ ৭ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা টেকনাফ থেকে ইয়াবা এনে ময়মনসিংহে মজুদ করে আশপাশের জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি