1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ময়মনসিংহে মাকে মারধর করায় বাবাকে খুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহে নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করায় ছেলের হাতে খুন হয়েছেন দেলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ছেলে জয়কে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দেলু মিয়া নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পেছনে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন। শনিবার (১০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।

তিনি বলেন, ঘটনার দিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরে দুলু মিয়া নেশার টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতে থাকেন। এ সময় ছেলে জয় বাধা দিলে তাকেও মারতে থাকেন দুলু।

এমতাবস্থায় হাতের কাছে থাকা কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করেন জয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ছেলে জয়কে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি