1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে তিন শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন – নগরীর সানকিপাড়া এলাকার নাসিমের ছেলে সায়েম (৭), একই এলাকার রতন মিয়ার ছেলে আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী।

তিনি বলেন, দুপুর ২ টা ১২ মিনিটে একসঙ্গে প্রথম দুইটি শিশু আসে। তারপর ১৪ মিনিট পর জরুরী বিভাগ থেকে আরও একটি শিশুকে আনা হয়। কিন্তু তাদের কাউকেই আমরা জীবিত পাইনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মজিবুর রহমান বলেন, জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পাঁচজন শিশু খেলতে খেলতে পানিতে নামে। পরে তাদের মধ্যে দুইজন পানি থেকে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি