1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে ব্যাংক থেকে ২ লাখ ৬১ হাজার টাকা নিয়ে পালাল যুবক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ জনতা ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ীর ২ লাখ ৬১ হাজার ৫ শত টাকা নিয়ে পালিয়েছে মাক্স পড়া এক অজ্ঞাত যুবক। এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে জনতা ব্যাংকের ভেতরে-বাইরে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টা ৩৪ মিনিটে এ ঘটনা ঘটে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জনতা ব্যাংক ময়মনসিংহ কর্পোরেট শাখার এজিএম (ইনচার্জ) খন্দকার ফরিদ আহমেদ। তিনি জানান, ঘটনার সাথে সাথে ব্যাংকের গার্ড ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে তাৎক্ষণিক জানানো হয়েছে। তিনি আরও জানান, ওই যুবকের মুখে মাক্স পড়া ছিল। দেখতে বেশ স্মার্ট।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোঃ আলতাফ হোসেন (৫৬)। তিনি জানান, শম্ভুগঞ্জ কিশোর ওয়েল মিলের ২ লাখ ৬১ হাজার ৫ শত টাকা ব্যাংকের কাউন্টারে রেখে জমা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এক অজ্ঞাত যুবক টাকার বান্ডেল গুলো নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি চুরি মনে হচ্ছে। কারণ টাকা নেওয়ার সময় কোন বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। ইতিমধ্যে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি