1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ, গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

ময়মনসিংহে অবৈধভাবে দেশে আনা ভারতীয় বিপুল পরিমাণ পণ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি কাভার্ডভ্যান ও ৮ লাখ টাকা সমমূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলপুর উপজেলার রুপসী গ্রামের হারুন অর রশিদের ছেলে সাইদুল ইসলাম (৩৭), খলিলুর রহমানের ছেলে মো. আলামিন ও সুরুজ আলীর ছেলে মো. লিচু মিয়া। তারা শেরপুর জেলার সদর উপজেলার চর শেরপুর গ্রামের বাসিন্দা।

শনিবার দিবাগত রাত সোয়া ১টায় নগরের পাটগোদাম ব্রিজ থেকে তাদের আটক করা হয়। রোববার (২৩ মে) দুপুরে এসআই ওমর ফারুক রাজু বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। বিকেলে তাদেরকে আদালত হাজির করা হয়। বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি- নেত্রকোনা থেকে ভারতীয় বিপুল পরিমাণ পন্য ময়মনসিংহ হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে শনিবার মধ্যরাতে পাটগোদাম ব্রিজ মোড় এলাকায় আতিক ট্রান্সপোর্ট কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসেসের একটি গাড়ি আটক করে ভারতীয় বিপুল পরিমাণ পন্য জব্দ করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র নেই।’

পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ক্লিবাকা ১৭৫ গ্রামের ২৫০০ পিস, জুনিয়র হরলিকস ৪০০ পিস, হরলিকস ৫০০ গ্রাম ৩০০ পিস, নবরত্ন তেল ২০০ মিলি ২৬০ পিস, নবরত্ন তেল ১০০ মিলি ১২৪০ পিস, এনার্জি ২০০ মিলি ১০০ পিস, কেশ কিং আয়ুর্বেদিক ১২০ মিলি ৪০ পিস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি