1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে ১টি বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম জুয়েল মিয়া (২৮)। সে ভালুকা উপজেলার চান্দাবো গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সোমবার (২২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা সদরের সোয়াল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র নিয়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি