1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ময়মনসিংহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিভাগীয় সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর ৩ দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ান খন্দকার।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তারিক আহাম্মেদ রিংকুসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসী এবং বিভিন্ন ট্রাইব্যুনালের কর্মচারীবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, অধ:স্তন আদালতের কর্মচারীগণকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভুক্ত করে বিজ্ঞ বিচারকগণের ন্যায় সহায়ক কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান, সকল বক্ল পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং পদোন্নতির সুযোগ রেখে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন। ৩ দফা দাবী আদায় না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয় সম্মেলন থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি