1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুর থেকে বিকেলের মধ্যে ঘটনা দুটি ঘটে।

মৃত শিশুরা হলো- নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বনুরা গ্রামের একদিল ভুইয়ার মেয়ে এমি (২) ও ইশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা মোস্তফা কামালের আড়াই বছরের ছেলে ইয়াছিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বনুরা গ্রামে এমি খেলাধুলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে ইশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামে ইয়াসিনের মা তার বাবাকে খাবার দিতে যায়। এরই মধ্যে ইয়াছিন ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে পুকুরে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি