1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

ময়মনসিংহ সদরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকা থেকে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামী-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

জানা যায়, গত বছরের ০৯ অক্টোবর মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে ত্রিশালের বৈলর ভরাডোবা এলাকার মঞ্জুরুল হকের ছেলে আসামি মোঃ নাঈম হাসান এর সাথে পরিচয় হয়।

পরবর্তীতে নাঈম হাসান কিশোরী (ভিকটিম) কে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার মাধ্যমে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে এবং ধর্ষণকারী মোঃ নাঈম হাসান এর পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ভিকটিম গত ০৪ জুন র‌্যাব-১৪ বরাবর একটি অভিযোগ দায়ের করে।

উক্ত অভিযোগ পাওয়ার পর পরই র‌্যাবের গোয়েন্দা সদস্যরা উক্ত ঘটনাটি অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে তৎপর হয়। পরবর্তীতে আসামীর অবস্থান নির্ণয়পূর্বক গত শনিবার ০৫ জুন বিকেলে ময়মনসিংহ সদরের গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মোঃ নাঈম হাসান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি