1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ময়মনসিংহে দুর্বৃত্তদের কোপে বিচ্ছিন্ন ব্যবসায়ীর পা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধে কুপিয়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক ব্যবসায়ীর পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার কাঠালি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজ্জাক উপজেলার কাঠালী এলাকার আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক।

স্থানীয়রা জানান, আর্টি কম্পোজিট ডায়িং মিলের পাশের সরকারি ধোবাজানের খাল নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় জসিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে দু’পক্ষেরই মামলা রয়েছে।

ঘটনার দিন সকালে মিলের মালিক আব্দুর রাজ্জাক নিজে খাল ভরাট ও বর্জ্য নিষ্কাশনের পাইপ স্থাপন করার কাজ পরিদর্শনে যান। এ সময় জসিম উদ্দিন বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে আশপাশে থাকা স্থানীয়রা রাজ্জাককে কুপিয়ে একটি পা’র গোড়ালির ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এছাড়া অপর একটি পায়েও কোপানো হয়। এ সময় মিলের কর্মচারীরা রাজ্জাকের চিৎকারে এগিয়ে আসলে স্থানীয়রা পালিয়ে যান।

পরে আহত রাজ্জাককে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরেই আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক আব্দুর রাজ্জাককে কোপানো হয়েছে। এ ঘটনায় তার একটি পা বিছিন্ন হয়েছে বলে জানতে পেরেছি। আরেকটি পা গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আরও বিস্তারিত বলা যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি