1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে দুজনকে অপহরণকালে গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের পরানগঞ্জে দুজনকে অপহরণকালে ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ সোমবার সকালে তাঁদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গাড়ি চালক মো. হাসান (২৬), খন্দকার ওয়াহেদ আমজাদ (২৫), ইতিক হাসান (১৯) ও মোখলেছুর রহমান (৪৫)। মোখলেছুর রহমান জামালপুরের সরিষাবাড়ীর চাঁনপুর এলাকার বাসিন্দা। বাকি তিনজন ময়মনসিংহের সদর উপজেলার বাসিন্দা।

ভিকটিমরা হলেন, বোরোচর ইউনিয়নের বাড়তিপাড়ার খাইরুল ইসলাম ও আরেকজনের পরিচয় পাওয়া হয়নি।

এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, গাড়ি চালক হাসানের সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল। তবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। হাসান আমাকে মোবাইল করে ডেকে এনে আলাপ আছে বলে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আরেকজনকে নিয়ে উঠলে হাসানের সঙ্গে সঙ্গে থাকা আরও তিনজন আমাদের দুজনের পেটে চাকু ধরেন। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন। তখন তাঁরা র‍্যাব পরিচয় দিলে স্থানীয়রা গণধোলাই দেয়। পরে পুলিশ ও র‍্যাবের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, তাঁরা একটি সংঘবদ্ধ অপহরণ দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল রাত ১১টার দিকে পরাণগঞ্জ বাজার থেকে দুজনকে অপহরণ করে আনার সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে গণধোলাই দিয়ে র‍্যাবের হাতে তুলে দেয়। পরে আজ সকালে তাঁদের কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

শাহ কামাল আকন্দ আরও বলেন, ময়মনসিংহের আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুট করতেন তাঁরা। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ৪টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় জাকিরুলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি