1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে দুই সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ভালুকায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হামিদের মোড় এলাকায় আবুল কাশেমের ‘স’ মিলে এ ঘটনা ঘটে।

তারা হলেন- দৈনিক খবরপত্র পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ও স্থানীয় একটি অনলাইন নিউজপোর্টালের নারী সাংবাদিক লিমা আক্তার।

আহত সাংবাদিক বিল্লাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৭০০ থেকে ৮০০ গজারি ও আকাশি গাছ কেটে করাতকলের সামনে রাখা হয়েছে। ওই গাছের ছবি ও ভিডিও তুলে ফেরার পথে মিল মালিক কাশেমের ছেলে সোহাগসহ কয়েকজন হামলা করে। আমাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে। আমার সাথে থাকা নারী সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়।

এসময় তারা কোনো অভিযোগ করলে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেবে বলে হুমকি দেয়। পরে আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকের ছেলে সোহাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি