1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

ময়মনসিংহে দিনদুপুরে ব্যবসায়ীর ৪ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

ময়মনসিংহ নগরীতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে দিনদুপুরে একজন সার ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে নগরীর আমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. শামছুল আলম। তিনি আকুয়া হাজীবাড়ি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর শ্যালক অ্যাডভোকেট করিম চৌধুরী বলেন, দুপুরে শামছুল আলম নগরীর ছোট বাজার এলাকার পূবালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। এরপর দুর্গাবাড়ি রোডের জনতা ব্যাংকে ৫ লাখ টাকা ডিডি করেন। বাকি ৪ লাখ টাকা নিয়ে এনআরসি ব্যাংকে যাচ্ছিলেন। আমপট্টি মোড়ে যেতেই পেছন থেকে তার পাঞ্জাবিতে ভেজা বিস্কুট ছিটিয়ে তাকে ব্যতিব্যস্ত করে দুর্বৃত্তরা তার কাছে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে বিভিন্ন ব্যাংকের চেকবই, ব্যবসার হিসাব ও কাগজপত্র এবং ৪ লাখ টাকা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি দীর্ঘক্ষণ শামছুল আলমকে অনুসরণ করার পর এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অভিনব কায়দায় জামার পেছনে ময়লা ছিটিয়ে প্রতারণার মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি