1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ত্রিশালে তাইজুদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ময়মনসিংহে ত্রিশালের যুবক তাইজুদ্দিন (২২) হত্যা মামলার ১০ বছরের মাথায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের স্বশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) এবং মজনু মিয়া (২৬)। দন্ডপ্রাপ্তরা সবাই ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি মোবারক হোসেন পলাতক রয়েছে। তবে অপর দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান।

তিনি আরও জানান, ২০১২ সালের ১১ আগস্ট ত্রিশালের কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে
তাইজুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের বাবা নূরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার র্দীঘ তদন্তে এবং স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি