1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে জাতীয় পার্টির দু’পক্ষের কর্মসূচিই স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও তার দেবর জিএম কাদেরপন্থীদের ডাকা পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে কদিন ধরেই উত্তপ্ত ময়মনসিংহ জাতীয় পার্টির রাজনীতি। তবে শেষ মুহুর্তে এসে দুই ককর্মসূচিই স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী কর্মসূচি কবে হবে তাও জানানো হয়নি।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দুই পক্ষের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, শনিবার (১৯ নভেম্বর) গোলাম মোহাম্মদ কাদেরকে প্রধান অতিথি করে রওশন এরশাদের বাসার পাশে টাউনহল মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত রওশন অনুসারীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে গোলাম কাদেরপন্থিদের কুশপুত্তলিকা দাহ করে সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন। যদিও প্রশাসনের হস্তক্ষেপে একই স্থানে কর্মসূচির জায়গা পরিবর্তন হয়।

পরে নগরীর কৃঞ্চচূড়া চত্বরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা। আর নগরীর টাউন হল মাঠে রওশন এরশাদ পক্ষের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠন কর্মী সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

বেগম রওশন এরশাদপন্থী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম বলেন, অসুস্থতাজনিত কারণে আমাদের প্রধান অতিথি বেগম রওশন এরশাদ দেশে আসতে পারেননি। তাই আমাদের কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জিএম কাদেরপন্থী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সালাউদ্দিন আহম্মেদ মুক্তি বলেন, কেন্দ্রের নির্দেশে অনিবার্য কারণবশত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি