1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে ময়মনসিংহে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।

সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ফিতা কেকে ও বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। পরে র‍্যালিটি সেখান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাফিজুল ইসলাম, স্পেশাল জজ আদালতের বিচারক শাহাদত হোসাইন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি