1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ময়মনসিংহে নগরীতে জমি নিয়ে বিরোধে হাজী আব্দুল বারেক (৬২) নামে এক ব‍্যক্তিকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নং ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকার বাসিন্দা মরহুম হাসেন আলীর ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে চর কালীবাড়ী ময়লাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ‍্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জুলু মিয়া ও তার ছেলে রূপক মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আব্দুল বারেকের সঙ্গে প্রতিবেশী জুলু মিয়ার একখণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে মামলা করে পরাজিত হন জুলু। শুক্রবার বেলা ১২টার দিকে আবদুল বারেক বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে আবদুল বারেক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

নিহত হাজী আব্দুল বারেকের ভাগ্নে রিপন মিয়া জানান, তার মামা জমিতে যেতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোকজন নিয়ে হামলা করেন জুলু ও তাঁর লোকজন। ছুরিকাঘাত করে তার মামাকে ফেলে যায় তারা।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, জমি নিয়ে বিরোধে হত্যার ঘটনাটি ঘটে। বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি