1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাধে নগরীর চরপাড়া এলাকাতেই পরিবারের সাথে থাকতো শরীফ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২ টার দিকে চরপাড়া এলাকায় তার নিজ বাসার সামনে দুষ্কৃতকারীরা ওই যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি