1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ময়মনসিংহের শম্ভুগঞ্জে রুবেল মিয়া (৩২) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শম্ভুগঞ্জ বাজারের চান মিয়া পাম্প এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল মিয়া সদর উপজেলার ৭ নম্বর চর নিলক্ষিয়া রাঘবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানায়, নিহত রুবেল মিয়া প্রায় এক বছর যাবত ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে আসছেন। সোমবার (১২ জুলাই) দুপুরের পর রুবেল মিয়া অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতে রুবেল বাড়িতে ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে শম্ভুগঞ্জ বাজারের চান মিয়া পাম্প এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে, ঘটনাস্থলে অটোরিকশাটি পাওয়া যায়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি