1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

ময়মনসিংহে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মহিলা ডিগ্রি কলেজের সামনের খাল থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের ফুলবাড়িয়া মহিলা কলেজ গেটের সামনের খাল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার এসআই জতিশ চন্দ্র।

তিনি জানান, সকালের দিকে স্থানীয়রা পৌর শহরের লাহেড়িপাড়া রোডের ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের সামনের খালে কাপড়ে মোড়ানো একটি নবজাতককে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

শিশুটিকে অবৈধভাবে গর্ভপাত করানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি