1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে ২৬০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এআইআইবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ২৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। এআইআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এআইআইবির ঋণের অর্থে তৈরি হতে যাওয়া সেতুটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বাংলাদেশে এটি হবে প্রথম আর্চ স্টিল ব্রিজ, যা তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও স্থায়ী হবে।

সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ শহরে যানজট কমাতে সহায়তার পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ-ভারত সীমান্ত করিডোরের অংশ হবে। এটি স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে এআইআইবি’র সিনিয়র ইনভেস্টমেন্ট অপারেশনস স্পেশালিস্ট নাতালিয়া সানজ বলেছেন, ‘ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে এআইআইবি ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে। এর মাধ্যমে সেতু সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি