1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হোসেন আলী (৫০)। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। গতকাল রোববার রাতে নগরীর কৃষ্টপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ধর্ষণের ঘটনায় হোসেন আলী ও তাঁর তৃতীয় স্ত্রী তামান্না বেগমকে আসামি করে গতকাল রোববার মধ্যরাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর বাবার লিখিত অভিযোগ প্রেক্ষিতে হোসেন আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কৃষ্টপুর এলাকায় ভাড়া বাসায় থাকার সুবাদে হোসেন আলী প্রায়ই ওই কিশোরীর বাসায় আসা যাওয়া করতেন। এই সুযোগে ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে তাঁর কথাবার্তা চলত।

চলতি বছরের ১৫ জানুয়ারি সকালে হোসেন আলীর তৃতীয় স্ত্রী তামান্না বেগম ওই কিশোরীকে তাঁদের ঘরে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় ওষুধ সেবন করান। এতে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে হোসেন আলী। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই কিশোরীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। কিশোরী ঘটনাটি পরিবারকে জানায়। মান-সম্মানের ভয়ে কিশোরীর পরিবার ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু হোসেন আলী অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে ওই কিশোরীকে অপহরণ ও হত্যার হুমকি দেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘সম্প্রতি হোসেন আলী ওই কিশোরীকে ধর্ষণের পর জনতার হাতে আটক হয়েছিলেন। সেই সময় তিনি স্থানীয় সালিসে বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ওই কিশোরীর পিছু ছাড়েননি। এবার র‍্যাবের কাছে লিখিত অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি