1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে কিশোরসহ আরও ২ জনের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়ায় কিশোরসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার ঘোনাপাড়া গ্রামে ও পোড়াকান্দুলিয়া কংশ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার গামারীতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৫) ও জেলার ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে হাসেন আলী সিকদার (৭২)।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পোড়াকান্দুলিয়া কংশ নদে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে নিহতের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই।

তিনি আরও বলেন, উপজেলার গামারীতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে হৃদয় মিয়া নামে এক কিশোরের মরদেহ আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ময়মনসিংহের শম্ভুগঞ্জে রুবেল মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল মিয়া সদর উপজেলার ৭ নম্বর চর নিলক্ষিয়া রাঘবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি