1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে করোনা কেড়ে নিল ৪ জনের প্রাণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-— জেলার সদর উপজেলার জয়গুন (৮০), হিমু (২৯), হালুয়াঘাটের হরমুজ আলী (৬০) এবং করোনায় মারা গেছেন জেলার সদর উপজেলার অরুনা পাল (৯০)।

তিনি বলেন, আইসিইউতে দুজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন। চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি সাতজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এ ছাড়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি