1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ময়মনসিংহে করোনায় পুলিশের এসআইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. নাজিম উদ্দিন (৪১) নামের নান্দাইল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত এসআই নাজিম উদ্দিন (নিরস্ত্র) ময়সনসিংহ জেলার নান্দাইল থানায় কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।

তিনি বলেন, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিন করোনায় আক্রান্ত হন। বাসায় চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থা খারাপ হলে গত ৫ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

করোনায় এসআই (নিরস্ত্র) নাজিম উদ্দিনের মৃত্যুতে পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মো. আহমার উজ্জামান, পিপিএম-সেবা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি