1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায়

ময়মনসিংহে কঠোর লকডাউনে জমজমাট পশুহাট!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

পশুর হাটে গিজগিজ করছে পশু আর মানুষ। একজন আরেকজনের ঘা ঘেষে দাঁড়িয়েছে। কেউ দরদাম করছেন, কেউ পশু কিনে নির্ধারিত যানবাহনে উঠাচ্ছেন। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। কারো কারো মাস্ক থাকলেও হয় পকেটে, না হয় থুথনিতে। সামাজিক দুরত্বের নির্দেশনা তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনাবেচা চলছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি বাজারে এ দৃশ্য দেখা গেছে।

গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়াকোনা বাজারের ইজারাদার হায়দার রশিদ জানান, আমরা কি করবো? পশুর হাটে অনেক লোক। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকে ঘোষণা দিলেও কেউ তা মানছে না। উপজেলায় যে কয়টি বাজার আছে তার মধ্যে সবচেয়ে বড় বাজার এটি। বর্তমানে প্রতি হাটে প্রায় হাজার খানেক ছোট বড় গরু উঠে।

হাটে গরু বিক্রি করতে আসা আব্দুল করিম বলেন, ‘এই গরুডা না বেচতাল্যে সমস্যায় পড়বাম। আজগোয় না বেচতাললে অন্য হাটে নেওন লাগবো। বাজারে আইয়া দেহি করোনার বালাই নাই। মনে অয় করোনার হাট।’

গরু কিনতে আসছেন অবসর প্রাপ্ত শিক্ষক হাছেন আলী। তিনি বলেন, এটা যে কঠোর লকডাউন তা বলা যাবে না। আগের মতেই চলছে। ব্যবসায়ীরা ক্রেতা-বিক্রেতাদের কিছু বলছেন না।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, স্বাস্থ্যবিধি মেনে হাটে যাওয়ার জন্য বলা হয়েছে। হাটের মধ্যেই মাইকিং করে প্রচার করার কথা। অনিয়ম হয়ে থাকলে পরবর্তী হাটগুলোতে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি