1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

ময়মনসিংহে কঠোর বিধিনিষেধ ৫২ ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ময়মনসিংহে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহর ও উপজেলায় ৫২ জন নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তাদের সঙ্গে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সদস্যরাও।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে নগরীতে ২২ জন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এবং উপজেলায় জেলা প্রশাসনের চারজন নির্বাহী কর্মকর্তা, ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করছেন।

জেলার বেশ কয়েকটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় থাকতে দেয়া হচ্ছে না। দেখলেই করা হচ্ছে বিভিন্ন প্রশ্ন। যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেয়া হচ্ছে সবাইকে। রাস্তায় দেখা যায়নি গণপরিবহন।

এদিকে কঠোর বিধিনিষেধের বাস্তব চিত্র দেখতে সকালে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক উপস্থিত ছিলেন।

আয়েশা হক বলেন, ‘কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহর ও উপজেলা মিলিয়ে মোট ৫২ জন কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বৃহস্পতিবার  সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৭৭ মামলায় ২ লাখ ৩৫ হাজার ১০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি