1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে একজনকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম (২৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। আটককৃতরা হলেন, হাসান আলী, আ. ছাত্তার ও কফিল উদ্দিন। তারা একই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি বলেন, দীর্ঘদিন হাসান আলী ও আব্দুস সাত্তারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে নুরুল ইসলামদের। এরই জেরে দুই পক্ষ কথা কাটাকাটির পর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় নুরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন হাসান আলী ও আব্দুস সাত্তার। পরে স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর নুরুল ইসলাম মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই নুর উদ্দিন বাদী হয়ে ২৬ ধারায় ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি