1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে ইয়াবাসহ সাংবাদিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে ইয়াবাসহ মেহেদি হাসান নাদিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদি হাসান নাদিম স্থানীয় দৈনিক জাহানের সাংবাদিক।

গতকাল বুধবার রাতে বলাশপুর ৪ নম্বর আগ্রাকান্দার দৈনিক জাহান পত্রিকা অফিসসংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মেহেদি হাসান নাদিমকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় বলাশপুর আগ্রাকান্দার দৈনিক জাহান পত্রিকা অফিস সংলগ্ন নিজ বাসা থেকে মেহেদী হাসান নাদিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদি হাসান নাদিম আগেও অস্ত্র ও মাদকসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। সেসব মামলা এখনো চলমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি