1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ময়মনসিংহে আড়াই লাখ নকল বিড়ি জব্দ, একজনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

ময়মনসিংহে নকল ব্যান্ড রোলযুক্ত প্রায় আড়াই লাখ শরীফ বিড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে নগরীর শম্ভুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ ঘটনায় মোশারফ হোসেন নামে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী থেকে ময়মনসিংহ হয়ে শেরপুরে একটি মাছের পিকআপ ভ্যান আসছিল। ওই ভ্যান থেকে ২ লাখ ৪০ হাজার শরীফ বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মোশারফ হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিড়ির মালিককে তলব করা হয়েছে।

অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে ৫০ হাজার নকল ব্যান্ড রোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করে আগুনে পুড়িয়েছেন ব্যবসায়ীরা।

জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি