1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৯

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ নয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহ কামাল আকন্দ।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন ওরফে আলম (৩২), মো. সুজন মিয়া (২৮), হাবিবুর রহমান রাশেদ (৪০), মো. সিরাজুল ইসলাম (৩০), আবদুল আওয়াল বাবুল (৪০), শান্ত অভিজিৎ রেমা (৪০), মো. সোহাগ মিয়া (৩০), মো. ইলিয়াছ (৪১) ও সোহেল ঢালী (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় একটি পাইপগান, দুটি গুলি, ৭শ’ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এসময় নয়জনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি