1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ময়মনসিংহে অস্ত্রসহ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ মো. মনিরুজ্জামান ওরফে আদা (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত মধ্যরাতে নগরীর দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি ধারালো চাকু ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. মনিরুজ্জামান ওরফে আদা জেলার সদর উপজেলার দাপুনিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে।

বুধবার (১০ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় তাকে একটি পাইপগানসহ আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘ দীর্ঘদিন যাবত মনিরুজ্জামান ওরফে আদা এই এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বিকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি